বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে গোয়ল ঘরের তালা ভেঙ্গে মহিষ চুরি আহত ১

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামে নাজিম উদ্দিন নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ওই গ্রামের জুয়েল (৩০) নামের একজনকে পিটিয়ে জখম করেছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর ) গভীর রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
কৃষক নাজিম উদ্দিন জানান, রাত সাড়ে তিনটার দিকে কয়েক জন চোর তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক জোড়া মহিষ চুরি করে বাইরে নিয়ে যায়। এসময় তারা চিৎকার ও ডাকা ডাকি শুরু করলে চোরেরা পিক আপ ভ্যানে করে একটি মহিষ নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২লক্ষ টাকা। মহিষ নিয়ে পালানোর সময় বাধা দেওয়ায় চোরেরা জুয়েল নামের এক জনের মাথায় আঘাত করে। আহত জুয়েলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল রুইগাড়ি গ্রামের হারুন সরকারের ছেলে।
লালপুর থানার ওসি নুরুজ্জামান জানান, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে । তদন্ত চলছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.