শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

স্কুল থেকে লাশ হয়ে বাড়ি ফিরলো শিশু ইমা খাতুন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে স্কুল ছুটির পর লাশ হয়ে বাড়ি ফিরলো ইমা খাতুন (৭) নামে এক শিশু শিক্ষার্থী। পথে মাইক্রো চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
বুধবার (২৩ অক্টোবর ২০২৪) দুপুর ১টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা তিলকপুর ভাটপাড়া গ্রামের ইমরান হোসেনের মেয়ে। সে চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।


নিহত ইমার বাবা ইমরান জানান, ভাটপাড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় মেয়েকে নানার বাড়ি তিলকপুরে রেখে চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। প্রায় ৪ বছর ধরে ইমা তার নানা নানীর কাছে থাকে। দুপুরে লোক মারফত জানতে পারেন সড়ক দুর্ঘটনায় ইমার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, স্কুল ছুটি হওয়ার পর বাড়ি আসার সময় চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ পশ্চিমে ঈশ্বরদী হতে লালপুরগামী অজ্ঞাত একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু ইমা খাতুন মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস ওই শিশু শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.