শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাটোর প্রতিনিধি :
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদায় গুরুত্বপূর্ণ’ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।


বুধবার (২৩ অক্টোবর ২০২৪) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে র‌্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম নাজিম উদ্দিন, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা সহকারী প্রকৌশলী নাঈম মোহাম্মাদ হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার মো. শরীফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাজেদুর রহমান, সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, মোজাম্মেল হক, শাহ আলম সেলিম প্রমুখ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার কৌশল দেখানো হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.