বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

পদ্মায় চাইনা দুয়ারী ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নাটোর প্রতিনিধি :
পদ্মা নদীতে মা ইলিশ ধরা বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১৫০টি চাইনা দুয়ারী ও ৪০০০ মিটার কারেন্ট জাল আটক পুড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর ২০২৪) নদীতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের ভ্রাম্যমান আদালত। পদ্মা পাড়ে জব্দকৃত প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সাথে উদ্ধারকৃত ৩ কেজি ইলিশ মাছ উপজেলার লক্ষীপুর রওজাতুন উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া হয়।


এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনসহ নৌ পুলিশ ও লালপুর থানা পুলিশ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন বলেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.