রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

লালপুরে কালভার্ট ভেঙ্গে জনদুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর ডিগ্রি কলেজ গেট সংলগ্ন কালভার্ট স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পরায় দুর্ভোগে পরেছে ওই এলাকায় চলাচলকারী  সাধারণ জনতা। বিকল্প সড়ক না থাকায় ঝুকিপুর্ণ কালভার্ট দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে পথচারী ও বিভিন্ন যানবাহন।
রবিবার (২৭অক্টোবর) সকালে সরোজমিনে দেখা গেছে, লালপুর ডিগ্রী কলেজ সংলগ্ন  কলেজ মোড়ের সামনের কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় স্কুল ও কলেজগামী ছেলে মেয়েরা প্রতিনিয়ত ঝুকি নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করলেও যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ক্ষতিগ্রস্থ কালভার্টটি দিয়ে ৫টি গ্রামের কৃষকদের উৎপাদিত ফসল আনা নেয়ার করা হয়। কালভার্টের স্লাব ভেঙ্গে পরায় বিপাকে পরেছেন ওই এলাকার সাধারণ জনতা।এছাড়াও  লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, গার্লস হাই স্কুল ও লালপুর ডিগ্রী কলেজ ও ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা এবং পৌরসভা যাতায়াতের একমাত্র রাস্তা এটি।
লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন বলেন, আমাদের কলেজ মাঠে অনেক পানি জমে আছে, এবং পার্শে একটি গ্রামে পানি জমা হয়ে আছে এইসব পানি বেরোনোর একমাত্র রাস্তার কালভার্টটি ভাঙ্গা থাকায় যানবাহন চলাচল ও স্কুলগামী শিশুরা ঝুকি নিয়ে চলাচল করে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমি উপজেলা কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি শীঘ্রই ব্যবস্থা করার কথা বলেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, কালভার্টের দুরাবস্থার বিষয়টি আমি অবগত আছি, আমরা ব্যবস্থা নিয়েছি দু-একদিনের মধ্যেই সংস্করণের কাজ অর্ন্তভুক্ত করে জনদুর্ভোগ লাঘব করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.