| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক শ.ম সাজুকে সভাপতি এবং দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

রোববার (২৭ অক্টোবর ২০২৪) রাতে রাজশাহী প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসস্মতিক্রমে এই কমিটি গঠিত হয়েছে।

তিন বছর মেয়াদি এই কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জুলু (বিশেষ প্রতিনিধি, দৈনিক জবাবদিহি), সহ সভাপতি আবু সালে মো. ফাত্তাহ (নিজস্ব প্রতিবেদক, চ্যানেল আই), যুগ্ম সম্পাদক শাহ্ সূফী মহিব্বুল আরেফিন (নিজস্ব প্রতিবেদক, দ্যা নিউ নেশান ও দৈনিক আমার সংবাদ), জিয়াউল গনি সেলিম (নিজস্ব প্রতিবেদক, এসএটিভি ও দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল (ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা), দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান (রাজশাহী প্রতিনিধি, ঢাকা মেইল), ক্রিড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান (নিজস্ব প্রতিবেদক, দৈনিক আলো)। নির্বাহী সদস্য- দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক আনিসুজ্জামান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, দৈনিক রাজশাহী সংবাদের উপ সম্পাদক কামাল মালিক ও দৈনিক নতুন প্রভাতের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.