শনিবার | ৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

লালপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর পালিত

নিজস্ব প্রতিবেদক।।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর হল মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফিরোজ হোসেন,
লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মঈনুল হক বিপ্লব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান প্রমুখ।
উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
 এসময়  উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ বিএনপি , যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.