বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

সীশেলস ও মাদাগাস্কারের মধ্যে এমিরেটসের অতিরিক্ত ফ্লাইট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

পর্যটন ভিত্তিক মৌসুমি যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে এমিরেটস আগামী ১৩ ডিসেম্বর ২০২৪ থেকে মাদাগাস্কারের এন্টানানারিভো’তে ভ্রমণের জন্য সপ্তাহে অতিরিক্ত আরেকটি ফ্লাইট চালু করছে। পরবর্তী চার সপ্তাহ প্রতি শুক্রবার ফ্লাইটটি পরিচালিত হবে। বর্তমানে মাদাগাস্কারে প্রতি সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং এর সবগুলোই ভায়া সীশেলস চলাচল করে। এমিরেটসের মিডিয়া প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

অতিরিক্ত ফ্লাইট চালু হলে সীশেলস ও মাদাগাস্কারের মধ্যে ভ্রমণের জন্য উভয় দিকে ১৩ ডিসেম্বর পরবর্তী চার সপ্তাহ ১,৮০০টি করে অতিরিক্ত যাত্রী আসন পাওয়া যাবে। এছাড়াও যাত্রীরা ভালো কানেক্টিভিটি এবং ফ্লাইট পছন্দের ক্ষেত্রে অতিরিক্ত অপশন পাবেন। এমিরেটস শুধুমাত্র সীশেলসে ফ্লাইট পরিচালনা ছাড়াও বর্তমানে ভায়া সীশেলস মাদাগাস্কারে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে।

এমিরেটস চলতি বছরের সেপ্টেম্বরে মাদাগাস্কারে ফ্লাইট পরিচালনা শুরু করে। পৃথিবীর চতুর্থ দ্বীপরাষ্ট্র এবং অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন গন্তব্য। একইভাবে সীশেলসও পর্যটকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। দুবাই ভ্রমণের জন্য সীশলেস এর নাগরিকদের কোনও ভিসার প্রয়োজন হয় না।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.