মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কারে আনসার ভিডিপি সদস্যরা

নাটোর প্রতিনিধি :

নাটোরে স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কার করেছেন আনসার ভিডিপি সদস্যরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) দিন ব্যাপি সদর উপজেলার বানিয়াকোলা খালের পন্ডিত গ্রাম ব্রিজ এলাকায় খাল পরিস্কার কাজ করেন জেলার ৩০জন সদস্য। জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ জানান, জেলার খালগুলো পরিস্কার রাখলে জলাবদ্ধতা অনেকাংশে দুর করা সম্ভব হবে।

তিনি আরও জানান, ঐতিহ্যগতভাবে আনসার ও ভিডিপি সদস্যরা বিভিন্ন সমাজ কল্যান মুলক কাজে অংশগ্রহন করে থাকেন। তাঁরা বানিয়াকোলা খালের ৩ শ মিটারের কচুরিপানা ও অন্যান্য আগাছা স্বেচ্ছাশ্রমে পরিস্কার করেছেন। ভবিষ্যতেও যেকোন জনকল্যান মুলক কাজে অংশগ্রহনের জন্য প্রস্তুত আছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিনুল হক, সার্কেল এ্যাডজুট্যান্ট জালাল উদ্দিন মোল্লা, উপজেলা প্রশিক্ষক কনক কুমার দত্তসহ জেলার বিভিন্ন ভাতাভোগি সদস্যরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.