| |

শিরোনাম
জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা আকামার মেয়াদ বাড়ানোর কথা বলে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র অটোরিক্সার সংখ্যা যখন প্রয়োজনের চেয়ে বেশি! জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুলের সঙ্গে এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে –নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা

লালপুরে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে কুলসুম বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে অআত্মহত্যা করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাঁইড়পাড়া গ্রামে এঘটনা ঘটে। কুলসুম একই গ্রামে আব্দুল মজিদের স্ত্রী।
স্থানীয়রা জানান, কুলসুমের স্বামী আব্দুল মজিদের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার কদিমচিলান গ্রামে বসবাস করে। কুলসুম ভোরের দিকে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কুলসুমের ছেলে মাসুম (২৭) সকালে তার মায়ের মরদেহ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এব্যাপারে কদিমচিলান ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান ভ্যান চালক আবদুল মজিদ দ্বিতীয় বিয়ে করে কদিমচিলান গ্রামে বসবাস করেন মাঝে মাঝে অসুস্থ স্ত্রী কুলসুমকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যায়। কুলসুম একজন মানসিক রুগী সে রাতে বাড়ির সবার অজান্তেই গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মোহা নুরুজ্জামান বলেন পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে মৃতদহ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেছেন। থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.