শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

মাদকের অভিযানে ঈশ্বরদীতে হেরোইন-ইয়াবাসহ ১জন আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলার মুলাডুলি রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মাদক কারবারি মুলাডুলি ইউনিয়নের মৃত খলিল ফকিরের ছেলে মুন্নাফ হোসেন ওরফে মুন্না ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবী আটককৃত মুন্নাফ হোসেন একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত মুন্নাফ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদক দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক বহন ও মাদক বিক্রয়ের অভিযোগে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.