| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে বৃত্তি পরীক্ষা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা ও “সন্তানদের ভবিষ্যৎ জীবনে সফল হতে করণীয়” নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে প্রাকীর্তি ফাউন্ডেশনের আয়োজনে লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় একই সাথে ফাউন্ডেশনের উদ্যোগে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। শিক্ষাবৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস ইকবালের সভাপতিত্বে পরীক্ষা চলাকালীন সময়ে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজ সভাপতি পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ। তিনি শিক্ষা বৃত্তি পরীক্ষা পর্যবেক্ষণ শেষে সন্তানদের ভালো মানুষ ও সফলতা অর্জনে পিতামাতার ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রাকীর্তী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রীন ভ্যালি পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরিয়া পারভীন, পার্কের চেয়ারম্যান আর্জুমান্দ বানু পুস্প, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দিন বাবু, ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমিনুল হক টমি, আনোয়ারুল হক, সুলতানুজ্জামান টিপু, আরিফুল ইসলাম, তৌফিক সারোয়ার চপল, গোলাম সারোয়ার মিলন, লালপুর পাবলিক লাইব্রেরীর সাবেক সহ-সভাপতি ওয়ালিউল ইসলাম কিরণ প্রমূখ। উল্লেখ্য, এ বছর উপজেলার ৭৪ টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল থেকে ৪৭৫ জন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.