বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বড়াইগ্রাম( নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে‘বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব’ এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার বনপাড়া বাজারের পৌর মাদ্রাসা মার্কেট (৪র্থ তলা) প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাবের সঞ্চালনায় ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ -সভাপতি আব্দুল হালিম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সৈকত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম রতন আলী, কোষাধ্যক্ষ কায়েস উদ্দিন, তথ্য যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন প্রমুখ। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.