রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

লালপুর পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রবাসি আশরাফ

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর পাবলিক লাইব্রেরি, গ্রিনভ্যালি পার্ক ও বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন নাটোরের কৃতি সন্তান কানাডা প্রবাসি ইমিগ্রেশন কন্সালটেন্ট আলী আশরাফ খান।
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) লালপুর পাবলিক লাইব্রেরী ভবনের বিভিন্ন তলা ঘুরে দেখেন নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সমাজসেবক আলী আশরাফ খান।
এরপর তিনি গ্রিনভ্যালি পার্ক এবং গ্রিনভ্যালি বৃদ্ধাশ্রম ও এতিমখানা পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলি পরিদর্শনকালে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি নাটোরের লেখকদের সম্মানিত করতে তাঁদের প্রকাশিত প্রতিটি বই লাইব্রেরিতে সংরক্ষণের উদ্যোগের কথা বলেন। সেজন্য সহযোগিতা করতে প্রতি বছর ১০ হাজার টাকা বই কেনার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।
এ সময় তাঁর সাথে ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) সৃজনশীল ব্যক্তিত্ব গোলাম ইখতিয়ার তাজু।


উপস্থিত ছিলেন, লালপুর পাবলিক লাইব্রেরির সভাপতি খাজা শামীম মো. ইলিয়াস হোসেন, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, প্রধান সম্পাদক ও লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাংবাদিক আব্দুর রশিদ মাস্টার, প্রভাষক মতিউর রহমান, কবি সারওয়ার জাহান মানিক, আব্দুল হালিম ও লাইব্রেরিয়ান মাসুদ রানা প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.