রবিবার | ১৭ মে, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
পদ্মানদীতে অভিযান : চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার ২৯বছর পর ছেলের সাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ফুলঝুড়ি বেগম বাউয়েটে শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়ন বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস ‘রত্নগর্ভা মা ২০২৫’ সম্মানে ভুষিত হলেন কামনা রানী ঘোষ সাস্ট ক্লাব লিমিটেড-ঢাকার নির্বাচনি তফসিল ঘোষণা ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা: লালপুরে যুবককে জরিমানা

বড়াইগ্রামে বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (১৮ডিসেম্বর)  সকাল ১০ ঘটিকায় বনপাড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বড়াল নদী পূর্নখনন ও সংস্কারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(বড়াইগ্রাম পৌর প্রশাসক) লাইলা জান্নাতুল ফেরদৌস।
প্রকল্পটি বনপাড়া পৌরসভার হারোয়া মিঠুর বাড়ি হতে নটাবাড়িয়া বকুলতলা মূল বড়াল নদী পর্যন্ত ও বনপাড়া ডিলারের মোড় কলিম চৌধুরীর বাড়ি হতে চিনিডাঙ্গার বিল পর্যন্ত মোট দৈর্ঘ্য ০৮( আট) কিলোমিটার। এই খনন কাজের প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে  এক কোটি উনআশি লক্ষ বিরানব্বই হাজার দুইশত একান্ন টাকা নব্বই পয়সা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আসরাফুল ইসলাম, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক এম লুৎফর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মোল্লা, থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক সালমান হাফিজ, ছাত্রনেতা মোঃ রাকিব সরদার সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সূধীজন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.