বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লক্ষাধিক মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম ছোট ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্র

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বর্তমান বিশ্বে একমাত্র ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রসাটমের মালিকানাধীন। ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি লক্ষাধিক জনসংখ্যার একটি নগরীর বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম। একাডেমিক লামানোসভ নামের এই ভাসমান বিদ্যুৎকেন্দ্রটি গত পাঁচ বছরে রাশিয়ার দূরপ্রাচ্যের নগরী চুকোতকার এনার্জী হাবে প্রায় ৯৮ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। যদিও এই কেন্দ্রটি থেকে বছরে প্রায় ৪৩ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ পাওয়া সম্ভব। রসাটমের মিডিয়া উইং প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাসমান পরমাণু বিদ্যুৎকেন্দ্রের খবর জানিয়েছে।

রসাটম জানায়, ২০২০ সালে চালু হবার পর এক বছরে একাডেমিক লামানোসভ ১২.৭ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করে। বর্ধিত চাহিদার পরিপ্রেক্ষিতে এই উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং ১৯ ডিসেম্বর পর্যন্ত ২০২৪ সালে ২৫ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। চুকোতকা অঞ্চলে মূলত বৃহদাকার খনি প্রকল্পগুলো এই ভাসমান কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে।

গত পাঁচ বছরে আর্কটিক এবং রাশিয়ার দূরপ্রাচ্যে এজাতীয় প্রকল্প পরিচালনায় রসাটম ব্যাপক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এর ফলশ্রুতিতে রসাটম ছোট আকারের আরও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মানের পরিকল্পনা করছে। ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) প্রযুক্তি ভিত্তিক এমনই আরও একটি ভাসমান বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে চুকোতকা অঞ্চলে। তবে, এটিতে থাকবে চারটি রিয়্যাক্টর, যেখানে একাডেমিক লামানোসভের রিয়্যাক্টর সংখ্যা দু’টি। রাশিয়ার ইয়াকুতিয়ায় এসএমআর নির্ভর একটি স্থল ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও নির্মিত হবে।

রসাটমের বৈদ্যুতিক এনার্জি শাখার একটি অঙ্গসংগঠন হচ্ছে রসএনার্গোএটম, যারা একাডেমিক লামানোসভ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.