বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

বিদ্যালয়ে বাথরুমের গ্রিল ভেঙে চুরি

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে একটি বিদ্যালয় অফিস কক্ষে বাথরুমের গ্রিল ভেঙে চুরি হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৪) দিবাগত ভোর রাতে উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এজাহার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ছুটি শেষে বিদ্যালয়ের অফিস কক্ষ তালা দিয়ে প্রধান শিক্ষক ও কর্মচারীরা বাড়ি চলে যান। বুধবার সকালে বিদ্যালয়ের অফিস খোলার পর দেখা যায় ভেতরের জিনিসপত্র আসবাবপত্র, ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করে ফেলে রাখা আছে। এ সময় কক্ষের বিভিন্ন জিনিসপত্রের খোঁজ করে দেখা যায়- ১৬ ইঞ্চির একটি এলইডি টিভি, তিন কেজি ওজনের কাঁসার তৈরি একটি ঘন্টা, একটি অণুবীক্ষণ যন্ত্র ও কিছু কাগজপত্রসহ ৬০ হাজার টাকার জিনিসপত্র কে বা কারা নিয়ে গেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক তপন কুমার রায় জানান, বুধবার ভোর রাতে অফিস কক্ষে বাথরুমের পেছনে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে তা স্পষ্ট করা করে বলা যাচ্ছে না। ঘটনার পর চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে লালপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করতে আশ্বস্ত করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.