বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

লালপুরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী  আটক

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লালপুরের হামিদুল (৩২)নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার অর্জুনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ইন্সপেক্টর-২  নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলা অর্জনপুর মধ্যপাড়ার ইস্রায়িলের  আম বাগানে অভিযান চালায়। এসময় বাগানে গাজা বিক্রয়ের উদ্দেশ্য পলিথিনে মোড়ানো শুকনো ১কেজি গাঁজা সহ হামিদুল নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করে অভিযানিক দলটি । গাজা ব্যবসায়ী অর্জুনপুর গ্রামের ইনছার আলীর ছেলে।
এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।
নাটোর ডিবি পুলিশের ইন্সপেক্টর (২) নজরুল  ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.