বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নাটোর পুলিশের আনন্দ ভ্রমণ

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা পুলিশ সদস্যদের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) লালপুরের গ্রিন ভ্যালি পার্ক, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রাশিয়ান সিটি, লালন শাহ সেতু, পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এবং পাকশী রিসোর্টে এ ভ্রমণ সম্পন্ন হয়।
নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলিসহ ওসি ডিবি, ইন্সপেক্টর (তদন্ত), লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান রাজু, ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিনুজ্জামান এবং পুলিশ সুপার নাটোর কার্যালয়ের অন্যান্য পুলিশ সদস্যগণ ব্যস্ত কর্মময় জীবন থেকে একটু সময় বের করে আনন্দ ভ্রমণ উপভোগ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.