শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম-সম্পাদক কামাল

নাটোর প্রতিনিধি :
নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের দ্বি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নাসিম উদ্দীন নাসিম সাধারণ সম্পাদক পদে এস এম কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে প্রধান নির্বাচন কমিশন অ্যাড. মুক্তার হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন পরিদর্শন করেন- নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রওশন আলী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন, এলজিডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান, এনডিসি মো. রাসেদুল ইসলাম প্রমুখ।
নির্বাচনে সভাপতি পদে মো.নাসিম উদ্দীন নাসিম (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টি২৪) ও সাধারণ সম্পাদক পদে এস এম কামাল হোসেন (ভোরের দর্পন) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মো. আলী সুফি সান্টু (সময়ের আলো), যুগ্ম সম্পাদক পদে মো. লিটন হোসেন লিমন (ঢাকা মেইল), কোষাধ্যক্ষ পদে কালিদাস রায় (দৈনিক জনকণ্ঠ), অফিস সম্পাদক পদে খন্দকার শাসছুজোহা (আজকের দর্পন), ক্রীড়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মো. ওমর ফারুক তালুকদার (দৈনিক বার্তা, রাজশাহী), নির্বাহী সদস্য পদে মো. শফিকুল ইসলাম (আলোকিত সকাল) ও মেহেদী হাসান বাবু (বাংলা টিভি) নির্বাচিত হয়েছে।


নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. মুক্তার হোসেন (প্রথম আলো), সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মো. আশরাফুল ইসলাম (দৈনিক যায়যায়দিন) ও মো. নাজমুল ইসলাম (দৈনিক মানবকন্ঠ) দায়িত্ব পালন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.