শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা।


প্রতিষ্ঠানের অধ্যক্ষ তপন কুমার রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মো. আক্তার হোসেন, বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ফিরোজ, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি প্রমুখ।
নির্মল কুমার সাহার সঞ্চালনায় প্রতিষ্ঠানের শিক্ষক আরাফাত হোসেন, পিপুল ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.