| |

শিরোনাম
বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা  বয়সে একাশি জাতিসংঘ নিজে কতটুকু পরিণত? নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মায়ানমারে ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর স্থাপনে রসাটমের সঙ্গে চুক্তি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মায়ানমারে একটি স্মল মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার সঙ্গে একটি আন্তঃসরকারী চুক্তি স্বাক্ষর করেছে দেশটি। রাশিয়ায় মায়ানমারের একটি সরকারী প্রতিনিধি দলের ভিজিটকালে ৪ মার্চ মস্কোয় চুক্তিটি সম্পন্ন হয়। রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চুক্তির খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন এবং মায়ানমারের প্রধানমন্ত্রী ও স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হাইং এর উপস্থিতিতে রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং মায়ানমারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইউনিয়ন মিনিস্টার ডঃ মায়ো থেইন কিয়াও চুক্তিটিতে স্বাক্ষর করেন।

চুক্তিতে ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন যা ৩৩০ মেগাওয়াট পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব এমন একটি এসএমআর স্থাপনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী এবং পারষ্পরিক সহযোগিতার দিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য পারষ্পরিক সহযোগিতার লক্ষ্যে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া এবং মায়ানমার একটি আন্তঃসরকারী চুক্তি স্বাক্ষর করে। উভয় পক্ষ মায়ানমারে একটি এসএমআর স্থাপনসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সম্মত হয়।

মায়ানমারে বায়ু শক্তির ব্যবহারে রাশিয়া দেশটির সঙ্গে সহযোগিতা করছে। দেশটিতে বর্তমানে ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বায়ুভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মানাধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.