| |

জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, আধ্যাত্মিকতা ও সেবাধর্মী প্রতিষ্ঠান জংশন ডিডিপি গুরুআশ্রমের উদ্যোগে নজরুল শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা, গুণিজন সংবর্ধনা এবং নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীত অনুষ্ঠান সুরের মেলা ৩৬৫ পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে জংশন ডিডিপি গুরুআশ্রমের চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাসাস কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, সমাজ সেবক, সংগঠক ও শিল্পী সূফী সাধক এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাটোরের লালপুরের মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি।

প্রধান আলোচক ছিলেন, ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের লালপুর জাহানারা এন্ড লতিফুর রহমান টিসার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সিমানুর রহমান, আমেরিকার মেভিল এস্টেট ইউনিভার্সিটির প্রফেসর খাজা হোসেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, লেখক, গল্পকার ও গবেষক আসমান আলী, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব লালপুর শাখার সভাপতি, কবি আলাউদ্দিন জালাল, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী মো. আলমগীর, রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও রূপপুর সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক, বেতার শিল্পী ওস্তাদ মাসুদ রানা এবং বিনাপয়সার পাঠশালার প্রতিষ্ঠাতা, শিক্ষাবিদ মো. তাহেরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কবি গবেষক রুহুল আমিন, কবি শাহ সূফী হাফিজুর রহমান হাফিজ মওলাপুরি, এনজিএস হেল্থ এর সিইও এবং মায়ের পরশ স্বাস্থ্য সেবা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জয় প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন কবি এস এম রাজা, কবি হাফিজুর রহমান, কবি শুকুর আল মাহমুদ টুটুল, কবি মুন্তাজ আলী, কবি মুনমুন আক্তার, কবি শাওন কুমার গুপ্ত, কবি শিউলী খাতুন, কবি রমজান আলী, কবি সুবল কুমার পাল, কবি সুলতান মাহমুদ।

সংগীত পরিবেশন করেন শিল্পী মো. আলমগীর, শিল্পী মাসুদ রানা, শিল্পী আমির হোসেন, শিল্পী এস এম অন্ত, শিল্পী আবু তালেব, শিল্পী জহুরুল ইসলাম, শিল্পী লিটন বাউল, শিল্পী রাফি মন্ডল, রাহুল, পারভেজ ও শিল্পী এস এম রাজা।

এর আগে নজরুল গবেষক আসমান আলী, নজরুল শিল্পী আলমগীর হোসেন, নজরুল শিল্পী মাসুদ রানা এবং কবি, সাংবাদিক, চিত্র গ্রাহক, সংবাদ উপস্থাপক মুনমুন আক্তারকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রায় ৪ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রাণবন্ত এই আয়োজন সন্মানিত সুধীজন উপভোগ করেন। সম্পূর্ণ আয়োজনটি ব্যাপক প্রশংসিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.