সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন

ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

জামালপুর প্রতিনিধি:
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) এর অংশ হিসেবে জামালপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী বইমেলা ও উৎসব।
সকাল ১০ টায় উৎসবের উদ্বোধন করেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস। উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার এর সহকারী লাইব্রেরিয়ান রামেন্দ্র সরকার সুমিত, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।
প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ১০ মার্চ ২০২৫ পর্যন্ত। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে জামালপুর জেলা প্রশাসন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.