সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
হারানো স্বপ্নে ফের আশার আলো: পরীক্ষার হলে ফিরলেন ৮ শিক্ষার্থী ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী

ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ছাত্রশিবিরের উপজেলা শাখার উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার কওমি, নূরানি ও হাফেজিয়া মাদরাসার ১০টি প্রতিষ্ঠানের মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ৪ জন অভিজ্ঞ হাফেজ, ক্বারী ও আলেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলাম এবং পরিচালনা করেন পশ্চিম শাখার সেক্রেটারি সাদ্দাম হোসেন। প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম স্থান অর্জনকারীকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা পুরস্কারসহ বই ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া বিজয়ী আরও ৭ জনসহ মোট ১০ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হামিদুল ইসলাম এবং নাটোর জেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক শিমুল আহমেদ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.