| |

শিরোনাম
বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা  বয়সে একাশি জাতিসংঘ নিজে কতটুকু পরিণত? নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বৈরুতে এমিরেটসের দ্বিতীয় দৈনিক ফ্লাইট

বিশেষ প্রতিনিধি:
বর্ধিত যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল ২০২৫ থেকে লেবাননের রাজধানী বৈরুতে দ্বিতীয় দৈনিক ফ্লাইট শুরু করেছে এমিরেটস এয়ারলাইন। বোয়িং ৭৭৭-৩০০ইআর এর সাহায্যে দ্বিতীয় ফ্লাইটটি পরিচালিত হচ্ছে, যার ফলে দুবাই ও বৈরুতের মাঝে প্রতি সপ্তাহে পাঁচ হাজারের অধিক যাত্রী ভ্রমণ করার সুযোগ পাবেন। ফ্লাইট বেছে নেবার ক্ষেত্রে অপশনও বৃদ্ধি পাবে। এমিরেটসের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে বৈরুতে দ্বিতীয় দৈনিক ফ্লাইট চলাচলের খবর জানিয়েছে।

বৈরুত থেকে এই ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের অন্যান্য জনপ্রিয় গন্তব্য যেমন সিডনী, মেলবোর্ন, মন্ট্রিয়েল, টরন্টো, নিউইয়র্ক, কুয়ালালামপুর, ব্যাংকক, মরিশাসসহ এশিয়া ও ভারত মহাসাগরীয় বিভিন্ন গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাবেন।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। লেবানন থেকে বা লেবাননে ভ্রমণকারী বাংলাদেশীরা ভায়া দুবাই সুবিধাজনক সংযোগ উপভোগ করছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.