বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু

লালপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালপুর(নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বাড়ির পাশে পুকুড়ের পানিতে ডুবে মাহিম নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওই শিশু উপজেলার গন্ডবিল গ্রামের মো. মিলন হোসেনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহাদত হোসেন সাধু পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলেন, শুক্রবার বিকেলে শিশুটি মাহিম মায়ের হাতে খাবার খাওয়ার পর বাড়িতে খেলা করছিল। একপর্যায়ে হাটতে হাটতে সে বাড়ির বাইরে চলে যায়। হঠাৎ তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ করতে থাকেন। বাড়িতে তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থাকেন। খোজাখুজি এক পর্যায়ে দাদা ছুরাপ হোসেন বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে পানি থেকে মাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন নিহতের লাশ উদ্ধার করে রাতে দাফন সম্পন্ন করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.