| |

শিরোনাম
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১২২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা বড়াইগ্রামে মোবাইল কোর্টে মৎস্য নিধনের ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট  শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহনে উদ্বুদ্ধ করতে সচেতনতা সভা নাটোর-১ আসনে প্রথম নারী প্রার্থী কামরুন নাহার শিরিনের জন্মদিনে শুভেচ্ছা বড়াইগ্রামে স্বর্ণ বন্ধক রেখে আর্থিক লেনদেন বন্ধে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি বড়াইগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন জুয়েলার্সের দোকানে পুলিশের সতর্কতামূলক প্রচারণা বিশ্ব ফিজিওথেরাপি দিবসে গোলটেবিল বৈঠক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হ্যাকিং চক্রের সদস্যসহ আটক ৬

অভ্যন্তরীণ দ্বন্দ্বে ঈশ্বরদী কলেজে বৈষম্য বিরোধী ছাত্রদের দুই শিক্ষার্থী আহত, দাবি ছাত্রদলের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ

ঈশ্বরদী সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্রদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। পাবনা জেলা ছাত্রদলে সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি করেছেন ।

 

ঢাকার বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ও আসামীদের শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী সরকারি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় উদ্ভুত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘপনার পরিস্কার ব্যাখ্যা দিতে  ঈশ্বরদী কলেজ ছাত্রদল সোমবার (২১ এপ্রিল)সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে।

 

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রদল সহ-সভাপতি ও ঈশ্বরদী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন। সভাপতিত্ব করেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল নেতা খালিদ বিন প্রার্থীব।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দীন, সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যাম আগরতলা বিকি, সংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবির জিহাদ, পাবনা জেলা ছাত্রদল সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী কলেজ ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়া, শ্রাবণ হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, পৌর ছাত্রদল নেতা সোহেল রাহাত মোহন ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা হাসান আহমেদ টিটু।

 

লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্রদের অভিযোগ তুলে ধরে বলা হয়, নিজেদের মধ্যে দ্বন্দ্বে তাদের কয়েকজন আহত হয়েছে বলে আমরা শুনেছি। এতে ছাত্রদলের কোন সংশ্লিষ্টতা নেই। তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বারচাল করতেই তারা একই দিনে কর্মসূচি দিয়েছে।

 

এসময় ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মখলেছুর রহমান বাবলু ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নামে তারা কুরুচিপুর্ণ বক্তব্য ও মন্তব্য করে।

 

ছাত্রদল নেতারা এসময় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও আসামীদের শাস্তির দাবি করেন।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.