বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী আমবাগান শিব মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী পৌরসভার আমবাগান এলাকায় শিব মন্দিরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সুনিল চক্রবর্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বণিক সমিতির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুনর রশীদ নান্টু, যুগ্ম আহব্বায়ক মাহমুদুর রহমান জুয়েল, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেবদুলাল রায়। সঞ্চালনা করেন বণিক সমিতির নির্বাহী সদস্য রাজেশ কুমার সরাফ।

সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র প্রস্তাবিত আহব্বায়ক খোরশেদ আলম দিপু, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বিকি আগারওয়াল, পৌরসভার সহকারি প্রকৌশলী প্রবির কুমার বিশ্বাস, বিশিষ্ঠ ব্যবসায়ী রমেন্দ্র নাথ বেল্টু, উত্তম বরাসিয়া,স্বর্ণ শিল্পী সমিতির সাধরাণ সম্পাদক মিলন কর্মকার, লিটন কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের আরও অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.