বুধবার | ২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

বাগাতিপাড়ায় কেমিক্যাল কোম্পানির বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে জরিমানা

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় নাম স্বর্বস্ব এক কেমিক্যাল কোম্পানির বিরুদ্ধে উপজেলা প্রশাসন, বিএসটিআই ও যৌথবাহিনী অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে ২০২৫) জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার সোনাপুর বাজার এলাকার শেখ কেমিক্যাল কোম্পানি নামে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেন হা-মীম তাবাসসুম প্রভার ভ্রাম্যমান আদালত।
শেখ কেমিক্যাল কোম্পানির স্বত্ত্বাধিকারী শেখ খলিলুর রহমান (৩৫) উপজেলার সোনাপুর বাজার এলাকার মো. সুরুজ আলী শেখের ছেলে।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, বিএসটিআই আইন-২০১৮ (ধারা-৩১) অনুযায়ী নকল মোড়কে অনুমোদনবিহীন ডিটারজেন্ট সামগ্রী উৎপাদন ও বিপনন করার করার দায়ে এ দণ্ড প্রদান করা হয়েছে।


ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসটিআই এর অনুমোদন ব্যতিত শিশু খাদ্য, সাবান, টয়লেট ক্লিনার ইত্যাদি সামগ্রী উৎপাদনের অপরাধে শেখ কেমিক্যাল কোম্পানির স্বত্ত্বাধিকারী শেখ খলিলুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, শেখ কেমিক্যাল কোম্পানিটি শুধুমাত্র ডিটারজেন্ট এর অনুকূলে বিএসটিআই এর অনুমোদন নিয়ে অবৈধভাবে এসকল গুরুত্বপূর্ণ সামগ্রী উৎপাদন করে আসছিল। নাম কেমিক্যাল কোম্পানি হলেও নাম স্বর্বস্ব প্রতিষ্ঠানটিতে কোন ল্যাব, কেমিস্ট ছিল না। একটি টিনের ঘরের মধ্যে অত্যন্ত মানহীন পরিবেশে এসব সামগ্রী উৎপাদন করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.