বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওর দাবিতে মতবিনিময়

নাটোর প্রতিনিধি :
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করার দাবিতে নাটোরের লালপুরে মতবিনিময় সভা করেছেন শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (১০ মে ২০২৫) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী ফোরাম এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সিমানুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকলেও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এমপিওভুক্তি প্রয়োজন। এছাড়া সরকারের স্বদিচ্ছার পাশাপাশি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই আন্দোলনে গতি আনতে পারে। এজন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের সকল শিক্ষক-কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের আহবান জানান তিনি।


এ সময় ফোরামের রাজশাহী বিভাগের আহ্বায়ক শায়লা আক্তারের সভাপতিত্বে অন্যনের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, সহ-সভাপতি আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়াকুব আলী, রংপুর বিভাগের আহবায়ক নাসরুল আলম প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.