শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

শোক : মো. আব্দুল হাকিম মিঞা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাকিম মিঞা (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৮ মে ২০২৫) দিবাগত রাত বারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক মরহুম আ ন ম সোলায়মান নোমানের জামাতা ও গোপালপুর পৌরসভার বিরোপাড়া মহল্লার বাসিন্দা। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠান মাঠে ও দুইটায় গোপালপুর বিরোপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মো. আব্দুল হাকিম মিঞা:
নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম মিঞা ভারতের নদীয়াতে ১৯৪৫ সালের ১৯ মে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম গোলজার হোসেন মল্লিক ও মাতা মরহুম ফাতেমা বেগম। স্ত্রী রোকেয়া বেগম। তাঁদের সন্তান আইনুন নাহার ঋপু, লুৎফুন নাহার লিপি (নৌবাহিনী কমান্ডার হিসেবে পতেঙ্গায় কর্মরত), মোসাব্বেরুল আলম টিপু, রাউফুন নাহার লিলি, ইফতেখারুল আলম দিপু ও সাবেকুন নাহার রুলি (মিউচয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে অফিসার হিসেবে এলিফ্যান্ট রোড শাখায় কর্মরত)। তিনি ২০২৫ সালের ২৯ মে মৃত্যুবরণ করেন।
তিনি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬১ সালে এসএসসি, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ থেকে এইচএসসি, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি ও রাজশাহী টিটি কলেজ থেকে বিএড সম্পন্ন করেন।
তিনি ১৯৬৮ সালে সহকারী শিক্ষক হিসেবে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। প্রধান শিক্ষক হিসেবে ৩১.০১.২০০৫-১৮.০৮.২০০৭ পর্যন্ত দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.