শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

পুসান মেধাবী শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

নাটোর প্রতিনিধি :
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন ‘পুসান’ এর ঈদ পুনর্মিলনী নাটোরে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন ২০২৫) নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী।
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)’ এর সভাপতি মো. মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘পুসান’ এর প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার, পর্যবেক্ষক মোরসালিন মিঠু, সাধারণ সম্পাদক মো. সুমন শেখ, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মো. আজিজুল হাকিম ও সদস্য সচিব মো. মাসুদ রানা। অনুষ্ঠান পরিচালনা করেন পুনর্মিলনী কমিটির তত্ত্বাবধায়ক নওশীন আশরাফি আঁচল।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনি সূঁতোর মালায় গাঁথা প্লাটফর্ম ‘পুসান’ মেধাবীদের সংগঠিত করে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম সারাদেশে প্রশংসিত। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি মেধার চর্চা, সৃজনশীলতার বিকাশ, সর্বোপরি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের কান্ডারী হিসেবে গড়ে উঠবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে শিক্ষার্থীরা উত্তরা গণভবনে পারিজাত, নাগলিঙ্গম, হৈমন্তী, ম্যাগনোলিয়াসহ বিভিন্ন দুষ্প্রাপ্য গাছ ও ফুলের সাথে পরিচিত হন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.