শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক মো. আমজাদ হোসেন

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরের কৃতী অধ্যাপক মো. আমজাদ হোসেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়িত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বুধবার (২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারি করেন। আগামী ১৪ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল পাবনা এডওয়ার্ড কলেজ থেকে অবমুক্ত হবেন।
জীবনবৃত্তান্ত:
নাটোরের লালপুরের গৌরীপুর গ্রামে ১৯৬৮ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মো. আমজাদ হোসেন। পিতা মো. ইয়াছিন আলী মোল্লা ও মাতা রঞ্জনা বেগম। স্ত্রী মোসা. শারমিন আক্তার সোমা। তাঁদের সন্তান আফিব মাহমুদ সামি ও নাফিসা আনজুম অহনা।
তিনি গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনি, গৌরীপুর উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি, আব্দুলপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৬ সালের ১২ আগস্ট প্রভাষক হিসেবে রাজশাহী কলেজের বাংলা বিভাগে যোগদান করেন। পরবর্তীতে সরকারি শাহ এয়তে বাড়িয়া কলেজ, বগুড়া, সরকারি লালন শাহ কলেজ, ঝিনাইদ, পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়িত হন।
তিনি বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.