| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

নবেসুমিতে দোয়া ও বয়লারে স্লো ফাইরিং

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের (২০২৩-২০২৪) মাড়াই মৌসুম আগামী ১০ নভেম্বর চালু হতে যাচ্ছে।

শুক্রবার (২০ অক্টোবর ২০২৩) সে লক্ষে মিল চালুর প্রস্তুতিতে দোয়া মাহফিল করে বয়লারে স্লো ফাইরিং দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।
ব্যবস্থাপনা পরিচালক শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, যার-যার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন, সমুদয় আখ মিলে সরবরাহ করার আহ্বান ও বেশি-বেশি করে আখ রোপন করতে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগন, শাখা প্রধানগন, পেস ইমাম, মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, ধর্ম ও ক্রিড়া সম্পাদক, সদস্যগন এবং শ্রমিক ও কর্মচারীগন।
নর্থ বেঙ্গল সুগার মিল আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক  সুকুমার চন্দ্র সরকার বলেন, মিলের কারখানার ব্রয়লারে ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমের স্লো ফায়ারিং করায় অত্র এলাকার চাষীরা খুবই খুশী। সবার আগে মিল চালু হওয়ার প্রত্যাশায় চাষীরা এবার সমুদয় আখ মিলে সরবরাহের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন । প্রতিবছর এখানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ মাড়াইকলের সাথে একপ্রকার যুদ্ধ করতে হয়। কিন্তু
বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের ব্যাপক তৎপরতা ও চাষীদের আন্তরিকতার কারণে এ বছর এখনো পর্যন্ত কোন মাড়াই কল বসাতে পারেনি। তাই এ বছর নর্থবেঙ্গল সুগার মিলে কর্পোরেশনের মধ্যে
সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ সরবরাহ করে ৬.৫০ রিকভারিতে প্রায় ১২ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.