| |

শিরোনাম
হুইলচেয়ার পেয়ে কারও চোখে আনন্দাশ্রু, কারও মুখে হাসি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা লালপুর বাজার মোবাইল সমিতির কমিটি গঠন চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মনোয়ারের, ছিনতাইকারী কেড়ে নিল প্রাণ চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ায় মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৪ লালপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা ওসি শফিকুলের সাফল্য: ৭ মাস ২৩ দিনে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮১২   কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে মতি মিয়া ফাউন্ডেশনের সাফল্য আনন্দ-শিক্ষা ও মানবিকতার পাঠ নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফর ব্যবসায়ীদের জন্য ১২শ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রতিমন্ত্রী পুতুল

বড়াইগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ঔষধ কোম্পানির প্রতিনিধির নিকট থেকে টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। সোমবার রাত সারে নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রাস্তার মহিষভাঙ্গা এলাকার এই ঘটনা ঘটে। ওই ঔষধ কোম্পানির প্রতিনিধির নাম জমির উদ্দিন। তিনি গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির বড়াইগ্রাম উপজেলা বিক্রয় প্রতিনিধি।

জমির উদ্দিন বলেন, উপজেলার সদর এলাকা লক্ষীকোল বাজার কোম্পানির কাজ শেষ করে বনপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিষভাঙ্গা এলাকার গাজী অটো রাইস মিল পার হলে পিছন মোটরসাইকেল নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে পথ রোধ করে। আমার কাছে ইয়াবা ট্যাবল্যাট আছে বলে তল্লাশী শুরু করে। ঔষধ কোম্পানির প্রতিনিধির পরিচয় দিয়ে তল্লাশী করার জন্য সামনে এগিয়ে গিয়ে যেতে বললে তারা চর-থাপ্পর মারে। পরে আমার মানিব্যাগ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, ছিনতাই কারীকে সনাক্ত করে গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.