শনিবার | ৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি :
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্তের প্রতিবাদে নাটোরের লালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) উপজেলা পরিষদ চত্বরে সোসাইটির লালপুর শাখা আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা অংশ নেন।
এতে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি এ কে এম শাহীন, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সব শিশু যখন সমান পাঠ্যসূচিতে শিক্ষা গ্রহণ করছে, তখন কেবল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিভিত্তিক বিভাজনের কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বঞ্চিত হচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। তাঁরা বলেন, এ সিদ্ধান্ত শিশুদের শিক্ষার অধিকার ও মেধা যাচাইয়ের ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মতোই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও সমপর্যায়ে লেখাপড়া করে থাকে। কিন্তু মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন তাদের বঞ্চিত করছে একটি বড় সুযোগ থেকে।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জমা দেওয়া হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.