সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
ফরম পূরণের টাকা আত্মসাৎ, লালপুরে সরকারি কলেজের অফিস সহায়ক গ্রেপ্তার লালপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন

জুলাই বিপ্লবে আহত ৫ যোদ্ধাকে সম্মাননা প্রদান

নাটোর প্রতিনিধি :
জুলাই অভ্যুত্থানে আহত নাটোরের লালপুর উপজেলার পাঁচ যোদ্ধাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) জুলাই অভ্যুত্থান দিবসের রাতে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিণী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার শিরিন তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত যোদ্ধারা হলেন- লালপুর উপজেলার মোস্তাফিজ, ইমন, বাকি, মঞ্জুর ও মোহন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু ও যুবদল নেতা সোহাগসহ দলীয় নেতাকর্মী।
সম্মাননা প্রদানকালে জুলাই যোদ্ধারা সেই সময়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। জুলাই বিপ্লবে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ কামরুন নাহার শিরিন বলেন, তাঁদের অবদানের কথা দেশের মানুষ কখনও ভুলতে পারবে না।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.