রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

লালপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর’ এর সহযোগীতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ অক্টোবর ২০২৩) উপজেলার কদিমচিলান বাজারে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকার ৯ শতাধিক নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসা দেওয়া হয়।
সকালে ক্যাম্পের উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও পুসানের উপদেষ্টা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিনামূল্যে ওষুধ ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক ও মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর এর সাধারণ সম্পাদক এবং খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী সন্দিপ মহন্ত বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. এস এম নাফিস জাকির, ডা. নওরোজ বিশ্বাস ও বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সোহানুর রহমান মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে ২৬১ জনের ব্লাড গ্রুপিং, ১৭৬ জনের ডায়েবেটিস পরীক্ষা, ৪৭০ জনের নানা রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
সার্বিক তত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন লিখন, প্রধান সমন্বয়ক ছিলেন পুসানের সাবেক সাধারণ সম্পাদক ও ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর’ এর সভাপতি ও নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থী মারুফ হোসেন।
ক্যাম্পের স্থাপনে সার্বিক সহায়তা করে বিএমএ-নাটোর ও বায়ো ভিক্টো কোম্পানি লিমিটেড।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.