মঙ্গলবার | ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
 ঈশ্বরদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সরকার।
 বক্তব্য রাখেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন,  ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. স. ম আব্দুন নূর. প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা জিয়াউল হাসান সন্টু সরদার, জামায়াতে ইসলামের নেতা হাফিজুর রহমান, ঈশ্বরদী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তি, সাধারণ সম্পাদক গনেশ সরকার, ঈশ্বরদী বারোয়াড়ি মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রাজেশ সরাফ প্রমুখ।
উল্লেখ্য, ঈশ্বরদীতে এবারে ৩০টি  মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.