মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার ঈদের আগেই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গীকার- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়নে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী লালপুর-বাগাতিপাড়া উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ হাসান সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, আনসার ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন, লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার এ কে এম লতিফুল বারী (পিএফএম), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর শাখার সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার ৪১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যম কর্মীসহ ১১৩ জন ব্যক্তি-প্রতিষ্ঠানের প্রতিনিধি।


উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ৪১টি পুজা মন্ডপে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
ইউএনও মো. মেহেদী হাসান বলেন, প্রতিটি পূজা মন্ডপে ৫০০ কেজি করে চাউল অনুদানের ব্যবস্থা করা হয়েছে। এ বছর পূজা মন্ডপগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে। পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য স্থানীয় পূজা কমিটির পাশাপাশি আনসার সদস্য, পুলিশ সদস্য, টহল পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল কাজ করবে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.