সোমবার | ৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা বিশ্বকাপের আমেজে বডগ্রাাইগ্রামে আর্জেন্টিনা-ব্রাাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা লালপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী ও বোর্ডের হস্তক্ষেপে পরীক্ষায় বসছে প্রতারণার শিকার ৮ শিক্ষার্থী,  আটক অফিস সহকারী বনপাড়া পৌরসভায় ৮ কোটি ৬৫ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন শিশুধর্ষণের মূল কারণ অবাধ পর্ণো ও নিয়ন্ত্রণহীন মাদক বোর্ডের হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় ফিরছে লালপুরের ৮ শিক্ষার্থী রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার

বিএনপি অন্যায়ের রাজনীতি করে না, শান্তির রাজনীতি করে

নাটোর প্রতিনিধি :
বিএনপি অন্যায়ের রাজনীতি করে না, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, বিএনপি শান্তির রাজনীতি করে, বিএনপি সাম্যের রাজনীতি করে, বিএনপি ঐক্যের রাজনীতি করে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবিরাম পথ চলায় ‘সবার আগে বাংলাদেশ’ এই হোক আমাদের অঙ্গীকার স্লোগান নিয়ে নাটোরের লালপুরে চংধুপইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসংযোগ ও পথসভায় বিএনপির সহদপ্তর সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে অনেক রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে তারাই বেহেস্তের টিকিট দিচ্ছে। বেহেস্তের টিকিট একমাত্র আল্লাহ ও রাসুল ছাড়া কেউ কি দিতে পারে? বলে প্রশ্ন রাখেন। এ সময় তিনি মানুষকে বিভ্রান্ত না করার জন্য আহ্বান জানান।
শুক্রবার লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর, আব্দুলপুর, করিমপুর রেলগেট, চন্ডিগাছা, ঈশ্বরপাড়াসহ বিভিন্ন গ্রাম ও মোড়ে মোড়ে পথসভা করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শামীম সরকার, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিল্টন, চংধুপইল ইউনিয়ন বিএনপি নেতা আকবর আলী, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েলসহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.