বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপুরে ট্রেনে কাটা পড়ে খন্ড-বিখন্ড যুবকের মৃতদেহ

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে নিহত যুবকের খন্ড বিখন্ড লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার গোপালপুর পৌর এলাকার নারায়ণপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মো. রাজন আলী (২০) উপজেলার নুরুল্লাপুর গ্রামের মো. মোরশেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. রাজন আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হলে তার পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেন না। পরে নারায়ণপুর এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। এ সময় তার চাচাতো ভাই মোঃ রাসেল আলী (২০) তার মৃতদেহ সনাক্ত করেন।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান প্রাপ্তিপ্রসঙ্গকে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.