| |

শিরোনাম
লালপুরে পাস করলেন প্রতারণার শিকার সেই দুই শিক্ষার্থী, ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন প্রতিমন্ত্রী পুতুলের শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল মোমিন সরকারের ভালো কাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে- প্রতিমন্ত্রী পুতুল বিলমাড়ীয়া মডেল একাডেমীর যুগ পূর্তি ও কৃতী সংবর্ধনা সাংবাদিক এস এম রাজার জন্মদিনে কবিতা পাঠ ও সুরের মেলা নবেসুমির আখ মাড়াই শুরু শুক্রবার বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ- প্রতিমন্ত্রী পুতুল ছাত্রদল নেতা শাকিল হত্যার ন্যায়বিচার হবে: প্রতিমন্ত্রী পুতুল লালপুরে জুয়া ও হ্যাকিং চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

লালপুরে বুধপাড়া কালীমন্দিরে ভারতীয় হাই কমিশনারের মুগ্ধতা প্রকাশ

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে প্রাচীন ও ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমাতা মন্দিরের শৃঙ্খলাবদ্ধ আয়োজন, মনোমুগ্ধকর সাজসজ্জা ও বিপুল ভক্তসমাগমে মুগ্ধ হয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে তিনি মন্দিরের ৫৩৬তম কালীপূজা ও মেলা পরিদর্শনকালে তাঁর মুগ্ধতার অনুভূতি ব্যক্ত করেন পরিদর্শন বইয়ে।
পূজা উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমন্দিরে পৌঁছে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার সনাতন ধর্মীয় আচার অনুসারে পূজা অর্চনা করেন। এরপর তিনি পুরো মন্দির প্রাঙ্গণ ও মেলা ঘুরে দেখেন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে মন্দিরের পরিদর্শন বইয়ে তিনি লেখেন, “কালীপূজা, দীপাবলি ও শিব পূজার এই শুভ লগ্নে লালপুরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীমাতা মন্দির পরিদর্শন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান ও সম্মানিত মনে করছি। দেবী কালী মায়ের পূণ্যময় পায়ে প্রার্থনা ও আশীর্বাদ গ্রহণের সুযোগ পাওয়া আমার জন্য এক অনন্য আনন্দ ও আত্মিক তৃপ্তির বিষয়। আমার সহধর্মিণী ও রাজশাহীর এ.এইচ.সি.আই (AHCI) এর সম্মানিত সহকর্মীবৃন্দসহ এই পবিত্র মন্দিরে এসে আমরা গভীরভাবে মুগ্ধ হয়েছি। এখানকার মনোমুগ্ধকর সাজসজ্জা, শৃঙ্খলাবদ্ধ আয়োজন এবং বিপুল ভক্তসমাগম এই ঐতিহাসিক উৎসবকে দিয়েছে এক অনন্য মাহাত্ম্য। এ আয়োজনের মাধ্যমে ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধের যে সুন্দর প্রকাশ ঘটেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
পরে মন্দিরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়। এ সময় মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পাল, সহ-সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা, কোষাধ্যক্ষ নিখিল কুমার কুন্ডু, অন্যান্য সদস্য, ভক্তবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের পূজা উপলক্ষে বুধপাড়া কালীমন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জায়। প্রাচীন ঐতিহ্যের ধারক এই পূজা ও মেলা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে প্রতি বছর হাজারো মানুষের সমাগমে পরিণত হয় এক মিলনমেলায়। ৭ দিনব্যাপী এ ধর্মীয় মিলনমেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আগামী রবিবার (২৬ অক্টোবর) শেষ হবে।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.