শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ

জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশে আদর্শ সমাজ গঠনের আহবান

ডেস্ক রিপোর্ট :

“ইসলাম ন্যায় ও শান্তির পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এই ব্যবস্থা প্রতিষ্ঠায় রুকনদের অগ্রণী ভূমিকা রাখতে হবে” এ বার্তা নিয়ে নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রুকন সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার গ্রীন ভ্যালি পার্ক লিমিটেডের পারিজাত সেড প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাটোর -১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, সমাজে ন্যায়, আদর্শ ও সত্য প্রতিষ্ঠায় রুকনগণই জামায়াতে ইসলামী’র প্রাণশক্তি। তাদের ত্যাগ, নিষ্ঠা ও দিকনির্দেশনাতেই ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা আরও বলেন, ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটি জীবন পরিচালনার সর্বাঙ্গীন দিকনির্দেশনা। এ ব্যবস্থার বাস্তবায়নে প্রত্যেক রুকনকে সাহস ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী’র রুকন ও নেতৃবৃন্দ অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ও মো. মহসিন আলম, ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. আবু সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.