| |

শিরোনাম
লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়ন মতিউর রহমান খানের স্মরণ সভা ও দোয়া চু চু’র ১ম জন্মদিন উদ্‌যাপন বাউয়েটের ২১তম স্কলারশিপ ও ওয়েভার কমিটির সভা অনুষ্ঠিত বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি ১৬ বছরে পদার্পণ: লালপুর উপজেলা প্রেসক্লাব ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন সাব্বিরের জন্য সহায়তার আকুতি জংশন ডিডিপি গুরুআশ্রমের নজরুল শতবর্ষ উদযাপন ও গুণিজন সংবর্ধনা 

লালপুরে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে ইটভাটার একটি পুকুরে ডুবে মিসকাত (১১) নামের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার বিলমাড়িয়া মডেল একাডেমির ছাত্র।
রোববার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদী সংলগ্ন একটি ইটভাটার পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় মিসকাত। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখা না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মিসকাত মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মেহেদী হাসান রনির ছেলে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি একটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.