বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ইলিশ নেই, সরপুঁটি আছে স্যার ! অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী পুতুল কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা

ডা. সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক।।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) উপনির্বাচনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং যাচাই-বাছাইয়ে একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় তাঁকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
রোববার (২৪ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে ৬১, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান।
সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, ‘এ আসনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি। ফলে যাচাই-বাছাইয়ে যায় ডা. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র। আজ রোববার চূড়ান্ত যাচাইয়ে সবকিছু বৈধ থাকায় বিধি মোতাবেক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত করা হলো।’
সিদ্দিকুর রহমান পাটোয়ারী এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি রাজনৈতিক জীবনের শুরু থেকেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এখন আরও ব্যাপক পরিসরে জনগণের কল্যাণে কাজ করব।’
এর আগে গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১১ অক্টোবর এ আসনের ভোট গ্রহণের কথা ছিল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.