| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে জাতীয় যুব দিবস পালিত

লালপুর (নাটোর) প্রতিনিধি
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর ২০২৩) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর (ডিপিসি) জামিল চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, ১৪ জনকে ১১ লাখ ৮০ হাজার টাকা যুব ঋণ বিতরণ, ৩০ জনকে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.