মঙ্গলবার | ৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার ঈদের আগেই ফ্যামিলি কার্ডের সুবিধা পৌছে দেওয়ার অঙ্গীকার- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন

লালপুরে দাঁড়িপাল্লার পথসভায় জনসমাগম

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম রেলওয়ে জংশন চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দুয়ারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের শূরা সদস্য আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ ও আশরাফুল ইসলাম মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট মোকাবিলা ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তারা আরও বলেন, ইসলামপ্রিয় জনগণই পারে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। তাই ন্যায়ের পক্ষে ও জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী প্রার্থীকে সমর্থন দেওয়া এখন সময়ের দাবি। আগামী দিনে একটি বৈষম্য মুক্ত মানবিক সমাজ প্রতিষ্ঠাতাকরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। এই লালপুর – বাগাতিপাড়াকে আমরা একটি আদর্শ ও কুরআন সুন্নাহর আসন হিসাবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।
সভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.