মঙ্গলবার | ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছিনতাইয়ে সংঘবদ্ধ নারীচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :

নাটোরের লালপুরে সংঘবদ্ধ নারীচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার হলমার্কেট এলাকার একটি তেলপাম্পের সামনে চেইন ছিনতাইয়ের চেষ্টা চালালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তিনজনকেই নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আবুল হোসেনের স্ত্রী মোছা. কুলসুমা বেগম (৫০), মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী মোছা. সুলতানা আক্তার জুই (২২) এবং নজরুল ইসলামের স্ত্রী মোছা. নাইমা আক্তার (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে এক নারী বাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তিনজন নারী মিলে তার গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তিনজনকেই হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের তৎপরতায় সংঘবদ্ধ নারীচক্রের তিন সদস্যকে আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.